শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, জানাল সরকার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮৯৯ দেখা হয়েছে

ডেস্ক রিপেৃাট:- সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হবে আগামী ১ জুন। ১৯ জুন এ ছুটি শেষ হবে। আর সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ১২ জুন পর্যন্ত।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি হওয়ায় আগামী ১৭ ও ২৪ মে দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এ-সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন অফিস খোলা রাখার ঘোষণা করেছে।

ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে।

এ অবস্থায় আগামী ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশ। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষ হবে ১৯ জুন। আর দেশের সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ১২ জুন পর্যন্ত।

এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions