শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

শাকিব খান ও শাবনূরকে দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫৬১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান ও নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সংগঠনটির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ বছর শাকিব খানকে শ্রেষ্ঠ নায়কের সম্মাননা ও শাবনূরকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) হলরুমে আগামী শনিবার (১৭ মে) বিকেলে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেদিন চলচ্চিত্র ও টিভি অভিনেতা-অভিনেত্রী, সংগীত, নৃত্য, মডেল, কনটেন্ট ক্রিয়েটর, বিনোদন সাংবাদিক, নারী উদ্যোক্তা, ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার জানান, এ বছর মেগাস্টার শাকিব খানকে শ্রেষ্ঠ নায়ক ও শাবনূরকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি সেরা নায়ক হিসেবে চিত্রনায়ক নিরব, চলচ্চিত্রে চিত্রনায়িকা শবনম বুবলী, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, চিত্রনায়ক সজল, চিত্রনায়ক সিয়াম, অভিনেতা শিবা শানু, টিভি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, সামিরা খান মাহি, তানজিন তিশা, সংগীতে কণ্ঠশিল্পী আসিফ আকবর, বেলাল খান, মুনসুর, ইথুন বাবু, এসআই সুমন, সুমি শবনম, আতিয়া আনিসাকে ইতিমধ্যে মনোনীত করা হয়েছে।

প্রসঙ্গত, এজেএফবি প্রতিবছর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সংগঠনটিতে মজুমদার ফিল্মসের প্রপাইটর প্রযোজক ফারুক হোসেন মজুমদার সভাপতি ও চিত্রনায়ক নিরব সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions