শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের সৃজনশীল উদ্যোগ: ‘ত্রিপক্ষীয় সভা’র যাত্রা শুরু

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৭১ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটি পার্বত্য জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনের লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্যোগে ‘ত্রিপক্ষীয় সভা’ নামে অভিভাবক সভার যাত্রা শুরু হয়েছে। মে ২০২৫ থেকে শুরু হওয়া এই মাসিক সভার উদ্দেশ্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া আরও সুদৃঢ় করা।

রাঙ্গামাটি সদর উপজেলার রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)। রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো: সাইদুজ্জামান, সহকারী কমিশনারবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

জেলা প্রশাসক সভায় SMART (Specific, Measurable, Achievable, Relevant, Time bound) মডেলের উল্লেখ করেন, যার মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে গঠনমূলক পদক্ষেপ নেওয়া সহজ হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বড় স্বপ্ন দেখার আহ্বান জানান এবং অভিভাবকদেরকে সন্তানের প্রতি আরো যত্নবান ও সচেতন হওয়ার অনুরোধ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বলেন, “সন্তানের সাফল্যে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions