শিরোনাম
পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু

১৭ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৮২৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলায় চিত্রনায়িকা নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ জন শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাটারা থানার ওসি (তদন্ত) সুজন হক মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের জানিয়েছেন, ‘নিপুণ আক্তার, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়াদের বিরুদ্ধে এখনো মামলা হয়নি। তবে যেহেতু আমরা আদালতের নির্দেশনা পেয়েছি, তাই মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। কিন্তু আসামির তালিকা অনেক লম্বা হওয়ায় মামলা হতে একটু সময় লাগছে।’

এনামুল হক নামের এক ব্যক্তি মার্চ মাসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জন এবং অজ্ঞাতনামা আরো তিন-চার শ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে এ মামলার আবেদন করেন।

ভাটারা থানার ওসি জানান, ‘আজ বিকেল কিংবা আগামীকালের মধ্যে আইনি প্রক্রিয়ায় মামলাটি চূড়ান্ত হবে।’

প্রক্রিয়াধীন এ মামলায় আসামির তালিকায় আরো রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions