শিরোনাম
রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে: ২৩ জনের মরদেহ উদ্ধার রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা?

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ আজ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪৫৫ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২৯ মার্চ) এক বৈঠকের পর দেশটির সুপ্রিমকোর্ট এ ঘোষণা দিয়েছে। আজ রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ খবর জানিয়েছে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

এদিকে ইন্দোনেশিয়ায় ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে।

এছাড়া ভারত ও পাকিস্তানেও আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আগামীকাল রবিবার দেশটিতে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে দেশটি।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions