শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

যুগ্ম সচিব হয়েও ডিসির দায়িত্বেই থাকছেন ২১ জন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৮৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ২১ জন জেলা প্রশাসককে (ডিসি) আগের দপ্তরে, আগের পদেই পদায়ন করেছে সরকার। এ ছাড়া যুগ্ম সচিব পদোন্নতি পাওয়া অন্যদেরও আগের দপ্তরে পদায়ন করা হয়েছে।

আজ রোববার যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া ১৯৩ জনকে আগের পদে, আগের দপ্তরে (ইনসিটু) পদায়ন করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার ১৯৬ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয় সরকার। নতুনদের নিয়ে যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়ায় এক হাজার ৩৯ জন। কিন্তু যুগ্ম সচিবরে স্থায়ী পদ রয়েছে ৫০২ টি। স্থায়ী পদের থেকে যুগ্ম সচিবের সংখ্যা অনেক বেশি হওয়ায় নতুন করে পদোন্নতি পাওয়া বেশির ভাগ কর্মকর্তাকে আগের দপ্তরে পদায়ন করা হয়েছে।

রীতি অনুযায়ী, উপসচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। প্রশাসন ক্যাডারের উপসচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের ডিসি পদে পদায়ন করা হয়। সাধারণত ডিসি পদে থেকে যুগ্ম সচিব পদোন্নতি পেলে তাদের মাঠ থেকে তুলে আনা হয়।

যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া ডিসিদের মধ্যে হবিগঞ্জের ড. মো. ফরিদুর রহমান, ময়মনসিংহের মুফিদুল আলম, কক্সবাজারের মোহাম্মদ সালাউদ্দিন, ঝিনাইদহের মোহাম্মদ আব্দুল আওয়াল, পঞ্চগড়ের মো. সাবেত আলী, মাগুরার মো. অহিদুল ইসলাম, সাতক্ষীরার মোস্তাক আহমেদ, ঝালকাঠির আশরাফুর রহমান, নোয়াখালীর খন্দকার ইসতিয়াক আহমেদ এবং চাঁদপুরের মোহাম্মদ মোহসীন উদ্দিনকে আগের পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া যুগ্ম সচিব পদোন্নতি পেলেও পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খান, চুয়াডাঙ্গার মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জের ড. মনোয়ার হোসেন মোল্লা, গোপালগঞ্জের মুহম্মদ কামরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের মো. আব্দুস সালাদ, বগুড়ার হোসনা আফরোফ, ঢাকার তানভীর আহমেদ, মাদারীপুরের মোছা. ইয়াসমিন আক্তার, গাইবান্ধার চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, কিশোরগঞ্জের ফৌজিয়া খান এবং জয়পুরহাটের ডিসি আফরোজা আকতার চৌধুরীকে আগের পদে পদায়ন করেছে সরকার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions