শিরোনাম
দুর্গম পাহাড়ে অসহায় গৃহহীন মানুষের পাশে রাঙ্গামাটি রিজিয়ন সমতলে বাড়ছে পাহাড়ি হলুদের কদর, বাজার প্রায় ৩০০ কোটি টাকার লটারি বাতিল,স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার কাজ শুরু করলাম: প্রধানমন্ত্রী ঢাবির ভিসি ওবায়দুল ইসলাম, রাবি, চবি, জবি, কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও নতুন ভিসি রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন বান্দরবানে ৩২ কোটি টাকার প্রকল্প, রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়ন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী রাঙ্গামাটির কৃতি সন্তান মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন

হট্টগোল ও বিশৃঙ্খলার মাঝেই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব হিসেবে জাহিদ আহসানকে দায়িত্ব দেয়া হয়েছে। মুখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন।

বুধবার এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আব্দুল কাদের ও সদস্যসচিব মহির আলমকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কিন্তু ঘোষণার আগেই কিছু শিক্ষার্থী বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ করেন। সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেয়ায় তারা বিক্ষোভ করেন। এছাড়াও তাদের ক্ষোভ রয়েছে উত্তরা পূর্ব ও পশ্চিমের কমিটি না দেয়ায়। শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।

শুধু তাই নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে নতুন ছাত্র সংগঠনের ঘোষণার আগেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে বৈষম্যের অভিযোগ তোলেন। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটি তারা মেনে নেবেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের শিক্ষার্থীদের কমিটিতে রাখার দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions