শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

রাবিপ্রবি’র মাস্টার প্ল্যান অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ৪ টি অত্যাবশ্যকীয় ভবনের স্থান ও লে-আউট হস্তান্তর

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি;- আজ ১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রীঃ তারিখ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ৪ টি অত্যাবশ্যকীয় ভবনের স্থান ও লে-আউট হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর।

এছাড়া হস্তান্তর অনুষ্ঠানে রাবিপ্রবি’র ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শাহজাহান আলী, নির্বাহী প্রকৌশলী জনাব এস এম সাফিন হাসান, জনাব মোঃ জাফর আলী সিকদার, সহকারী প্রকৌশলী , শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা, জনাব বিজক চাকমা, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা জনাব আলো জ্যোতি চাকমা, সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর প্রকৌশলী জনাব হাসান মোহাম্মদ জাকারিয়া এবং প্রকৌশলী জনাব এ এফ এম ইসহাকসহ রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক, রাবিপ্রবি’র প্রকৌশলীগণ ,কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভায় রাবিপ্রবি ক্যাম্পাসের ‘মাস্টার প্ল্যান’ প্রকল্পের চারটি অত্যাবশকীয় ভবনগুলো (একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, একটি ছাত্র হল ও একটি ছাত্রী হল) আগামী কয়েকদিনের মধ্যে দ্রুত কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভা শেষে রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান সহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাস্টার প্ল্যান অনুযায়ী চারটি অত্যাবশকীয় ভবনের জায়গা পরিদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions