শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

বান্দরবানে ডেভিল হান্ট অভিযানে দুই আ.লীগ নেতা আটক

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৮ দেখা হয়েছে

বান্দরবান:- সারাদেশের ন্যায় বান্দরবানে ডেভিল হান্ট অভিযানের সময় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ঝুন্টু দাশকে আটক করেছে যৌথবাহিনী । মঙ্গলবার বিকেলে শহরে পৌরসভার বাস স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় । বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। আটককৃত সেলিম রেজা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পৌসভা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও অপর জন পৌরসভার দক্ষিণ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট পরবর্তীতে ঝুন্টু দাশের বিরুদ্ধে দুইটি নাশকতা মামলা দায়ের করে ছাত্র-জনতা। অপর জন সেলিম রেজাকে ছাত্র আন্দোলনের হামলার নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়। বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, ডেভিল হান্ট এর যৌথ বাহিনীর অভিযানে দুই জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions