শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের ঘোষনা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি :- চলমান পরিস্থিতিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের পেশাগত মান মর্যাদা বৃদ্ধি, সুরক্ষায় খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এক জরুরি সভা আহ্বান করা হয়।
বুধবার (১২ফেব্রুয়ারি) সকাল ১১ টায় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে সাামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানি রোধে নানা বিষয় উপস্থাপন, আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চেয়ারম্যানের সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।
খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোন প্রকার প্রতিবন্ধকতা হলে তা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলার সিদ্ধান্ত হয়। প্রতিপক্ষ না ভেবে সকল গণমাধ্যমকর্মী যাতে সহনশীল ও পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখে সেসব বিষয়ে সজাগ থাকার অনুরোধ করেন নেতৃবৃন্দ।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হলে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সাংবাদিকতার মান মর্যাদা রক্ষায় নিজেদের মধ্যে পেশাগত ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সকলের সহযোগীতা কামনা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions