শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

হাসপাতালে ভাইবোন, জানে না মা-বাবা বেঁচে নেই

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঘড়ির কাঁটায় তখন ভোর আনুমানিক ৬টা ৪০ মিনিট। ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে আগুন যখন বস্তিতে ছড়িয়ে পড়ে, তখন ইলিয়াছ–পারভিন আকতার দম্পতি দুই ছেলে–মেয়েকে নিয়ে গভীর ঘুমে।

চারদিক থেকে শোর–চিৎকারে ইলিয়াছ–পারভিন দম্পতির ঘুম ভাঙতেই দেখতে পান চারদিকে আগুন। বের হওয়ার পথ না পেয়ে দুই ছেলে–মেয়েকে নিয়ে সবাই মিলে আশ্রয় নেন বাথরুমে। এসময় তাদেরকে উদ্ধার করতে ঘরের ভেতর ঢুকে পড়ে প্রতিবেশি মো. ফয়সালও। কিন্তু ততক্ষণে সেখান থেকে বের হওয়ার সব পথ ধোঁয়ায় বন্ধ হয়ে যায়। বাবা মায়ের মৃত্যুর কথা এখনো জানে না আইসিইউতে থাকা সোহান (১৮) ও বোন শাহীনা আক্তার (২২)। পরিবারের সবার ছোটজন তাহসিনা। বাবা–মাকে হারিয়ে পাগলপ্রায় তাহসিনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না তার স্বজনরা। দিন দুয়েক আগে খালার বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণে রক্ষা পায় তাহসিনা। মা পারভিন আকতারের (৪৫) সঙ্গে কথা হয় গত শনিবার। তাহসিনার সেই কথায় ছিল শেষ কথা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions