শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

বিদ্রোহীদের ছাড়াই ৩৬ জনের সঙ্গে বাফুফের চুক্তি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিদ্রোহ করা ১৮ নারী ফুটবলারকে ছাড়াই ক্যাম্পে থাকা বাকিদের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তা অনেকটাই নিশ্চিত ছিল। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে ৩৬ ফুটবলারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে বাফুফে।

পিটার বাটলারের অধীনে যারা অনুশীলন চালিয়ে যাচ্ছে তাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে মাসিক বেতনের আওতায় চলে এসেছেন নারী ফুটবলাররা। জানুয়ারির মাঝামাঝি থেকে এটা কার্যকর হচ্ছে।

বাফুফে সূত্রে জানা গেছে, সব মিলিয়ে ৫৫ জনের সঙ্গে চুক্তি করা হবে। আপাতত অনুশীলন চালিয়ে যাওয়া ৩৬ জন আজ চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। এর মানে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের পথ এখনো খোলা আছে।
তারা চাইলে যেকোনো সময়ে অনুশীলনে ফিরতে পারবেন এবং এরপর তাদেরও চুক্তির আওতায় আনা হবে বলেই তাদের জানিয়ে দেওয়া হয়েছে।

এবার সাফ জেতা দলের সদস্য আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, কোহাতি কিসকো, মুনকি, ইয়ারজান বেগম, আইরিন আক্তার, স্বপ্না রানীদের সঙ্গে সুরমা খাতুন, আকলিমা খাতুন, সুরভী আকন্দ প্রীতি, জয়নব বেগম, অর্পিতা, হালিমারা শুরু থেকে বাটলারের অধীনে অনুশীলন করেছেন। এরপর তাদের সঙ্গে যোগ দেন অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রা। এ মাসের শেষে সংযুক্ত আরব আমিরাত সফরে বিদ্রোহ করা খেলোয়াড়দের না রাখার সম্ভাবনাই বেশি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions