শিরোনাম
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ ভয়াবহ দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার মানুষ খামেনিকে লক্ষ্য করে হামলা হলে ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ শামিল হবে: ইরান

খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৬৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার পৃথক অভিযানে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করে ডিবি।

পুলিশ জানায়, গ্রেপ্তার শিব শংকর দেব খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। গতকাল তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার ঠিকাদার আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, অভিযান চালিয়ে শহরের ব্যবসায়ী শিব শংকর দেব ও ঠিকাদার আবুল কালাম আজাদকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আবুল কালাম আজাদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিব শংকর দেব এখনো থানায় পুলিশি হেফাজতে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions