শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯৪ দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:- প্রতিপক্ষ অপেক্ষাকৃত দূর্বল নেপাল। প্রত্যাশিত জয়ে তাই আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। তবে ব্যাটিং নিয়ে দুর্ভাবনা রয়েই গেছে।

মালেয়েশিয়ায় আসরের উদ্বোধনী দিন শনিবার নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। নেপালকে ৫২ রানে আটকে রাখলেও এতটুকু রান তাড়ায় তারা হারায় ৫ উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নামা নেপাল শুরু থেকেই উইকেট হারায়। তবে এক প্রান্ত আগলে রেখে ৩২ বলে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার সানা প্রাভিন। তিনি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন আর কেবল ছয়ে নামা সিমানা কেসি (১০)। দলের আর কোনো ব্যাটার ৫ রানের বেশি করতে পারেননি। গোটা ইনিংসে বাউন্ডারি কেবল তিনটি।

বাংলাদেশের হয়ে ভালো বোলিং করেন সবাই। সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন জান্নাতুল মাওয়া। নেপালের সর্বনাশ হয় রানিং বিটুউইন দা উইকেটে। রান আউট হন তাদের পাঁচ ব্যাটার।

রান তাড়ায় বাংলাদেশের প্রথম তিন ব্যাটার বিদায় নেন ১১ রানে মধ্যে। পরে সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার দলকে এগিয়ে নেন কিছুটা। তবে তারা দুজনও কাজ শেষ করতে পারেননি। আফিয়া ইসলাম ইরা ও জান্নাতুল মাওয়া দলকে জিতিয়ে ফেরেন।

একই দিন গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের পরের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, লড়াই সোমবার।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল অনূর্ধ্ব-১৯: ১৮.২ ওভারে ৫২ (সানা ১৯, সিমানা ১০, রিয়া ৫*; নিশিতা ৪-১-১৩-১, ছোঁয়া ৪-০-৭-১, আনিসা ৩.২-০-৬-১, জান্নাতুল ৪-০-১১-২, সুমাইয়া ২-০-৮-০, হাবিবা ১-০-৭-০)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৩.২ ওভারে ৫৩/৫ (সুবর্ণা ৪, ছোঁয়া ১, জুয়াইরিয়া ২, সাদিয়া ১৬, সুমাইয়া ১২, আফিয়া ৯*, জান্নাতুল ৫*; রচনা ৩.২-০-১৬-১, রিয়া ৩-০-১০-১, সিমানা ৩-১-১০-১, পুজা ৩-০-১১-১, আনু ১-০-৬-০)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: জান্নাতুল মাওয়া।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions