শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ের ঢালুতে পর্যটকদের জন্য নির্মিত হলো প্রিমিয়াম ইকো কটেজ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩২৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পর্যটকদের আকর্ষণ করতে প্রায় পাহাড়ের ঢালুতে নির্মিত হচ্ছে নতুন কটেজ। এবারও সুউচ্চ পাহাড়ের ঢালুতে পর্যটকদের জন্য নির্মিত হয়েছে প্রিমিয়াম ইকো কটেজ।

কাপ্তাইয়ের নতুন বাজার সংলগ্ন রিভারভিউ পার্কে এই ইকো কটেজ চালু হয়েছে। এ কটেজে বসে এক নজরে দেখে নিতে পারবেন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী স্বচ্ছ নদী, সেগুনবাগান, সুউচ্চ পাহাড়, অসংখ্য পাখি, শূন্য উপর দিয়ে কার্গো টলি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে কাঁচামাল পারাপারের সুন্দর দৃশ্য। প্রিমিয়াম ইকো কটেজে রাত্রী যাপনের মাধ্যমে পর্যটকরা কর্ণফুলী নদী ও সীতা পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ পাবে।

কাপ্তাই রিভারভিউ পার্ক কর্তৃপক্ষ জানায়, উদ্বোধন উপলক্ষে জানুয়ারি মাস জুড়ে রুম বুকিং এর উপর থাকছে ৫০% ডিসকাউন্ট। প্রিমিয়াম ইকো কটেজে থাকছে রুম থেকে সূর্যাস্তের দৃশ্য, পাহাড় ও নদীর অপরূপ ভিউতে বারান্দা, প্রিমিয়াম ওয়াশরুম, গিজার, প্রয়োজনীয় প্রসাধন সামগ্রী।

এছাড়া পর্যটকদের জন্য থাকছে ওয়েলকাম ড্রিংকস, সকালের নাস্তা, রাতে বারবিকিউ। সেইসাথে ইকো কটেজ এর পাশেই থাকছে কিডস জোন। যেখানে বাচ্চারা খেলাধুলার ব্যবস্থা রয়েছে। থাকছে ক্যাম্প ফায়ার, সিসিটিভি মনিটরিং ও ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা।

এই প্রিমিয়াম ইকো কটেজে থাকাকালীন পর্যটকরা আরো কিছু সুবিধা পাবে। যেমন:- দেশীয় ও ঐতিহ্যবাহী খাবার, ফাস্টফুড এবং স্ন্যাকস সহ রেস্তোরাঁর সুবিধা। কাপ্তাই হ্রদে কায়াকিং, হিলটপ রিসোর্টে সুইমিং সাঁতার, কায়াকিং পিক অ্যান্ড ড্রপ পরিষেবা পাবে। এছাড়া ৫ বছরের নিচের বাচ্চাদের জন্যে রুম ট্যারিফ একদম ফ্রি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions