শিরোনাম
বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম ৬টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে যাবে ভোটের সরঞ্জাম তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষীয় সংসদসহ বিএনপির ইশতেহারে ৩৫ প্রস্তাবনা পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ,জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে বিএনপির ইশতেহার তুলে ধরছেন তারেক রহমান, ফ্যামিলি কার্ড চালুসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় গেলে শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন করবে–বিএনপি নির্বাচনী ইশতেহার ২০২৬ কক্সবাজারের ৪টি আসনের ৫৯৮ কেন্দ্রের ৩২৯টি ঝুঁকিপূর্ণ কেন জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশে আপত্তি?

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে!

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পাকিস্তান এমনসব ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে, যা যুক্তরাষ্ট্রে পর্যন্ত আঘাত হানতে পারে। হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তা জন ফিনার বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন। পাকিস্তানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পৃক্ত তিনটি প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের এক দিন পর তিনি এই মন্তব্য করলেন।

ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা জন ফিনার বলেন, ইসলামাবাদের আচরণ তাদের উদ্দেশ্য নিয়ে ‘সত্যিকারের প্রশ্ন’ সৃষ্টি করেছে।

কার্নেগি এনডোওমেন্ট ফর ইন্টারন্যাশনঅল পিসে বক্তৃতাকালে তিনি বলেন, ‘স্পষ্টভাবেই পাকিস্তানের কার্যক্রম যুক্তরাষ্ট্রে প্রতি সম্ভাব্য হুমকির চেয়ে অন্য কিছু বিবেচনা করা খুবই কঠিন।’

তিনি বলেন, ‘পাকিস্তান ক্রমশই সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি গড়ে তুলছে, দূর-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পদ্ধতি থেকে শুরু করে এমন সব সাজ-সরঞ্জাম যা উল্লেখযোগ্যভাবে আরো বড় রকেট পরীক্ষার সক্ষমতা প্রদান করেছে।’

ফাইনার বলেন, যদি এই অবস্থা চলতে থাকে,“পাকিস্তান যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ এশিয়ার বাইরে লক্ষ্যবস্তুগুলিতে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে”।

তার এই ভাষণের ঠিক এক দিন আগেই পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন নতুন দফা নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে রয়েছে তাদের রাষ্ট্র পরিচালিত প্রতিরক্ষা দপ্তর যারা এই কর্মসূচি তদারকি করে।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions