শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির সাজেকে দিনভর গুলিবিনিময়, ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটির সাজেকে দিনভর আঞ্চলিক দুপক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এর ফলে সেখানের পর্যটকরা ফিরতে পারেননি খাগড়াছড়ি। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল বুধবার নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, সাজেক ও মাচালংয়ের ৭নং ওয়ার্ডের শিপপাড়া নামক এলাকায় এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এর কারণে বিকেলে প্রায় ১০টি পর্যটকবাহী গাড়ি সাজেক ছেড়ে যায়নি। রাতে প্রায় পাঁচ শতাধিক পর্যটক সাজেক অবস্থান করছেন।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, দুই আঞ্চলিক দলের গুলিবিনিময়ের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আছেন, তাদের নিরাপদে কাল ফিরিয়ে আনা হবে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, এলাকা নিয়ন্ত্রণে কয়েকদিন ধরে সাজেক ও মাচালং এলাকায় সন্তু লারমার জেএসএস ও প্রসীত খিস্যার ইপিডিএফের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনার খবর পাওয়া যায়। তবে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions