শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

এক ম্যাচ রেখেই সিরিজ জয় জ্যোতিদের

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৪৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- এক ম্যাচ বাকি রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। ৫ উইকেটের জয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে ৪ পয়েন্ট বাড়িয়ে নিলেন তারা। ব্যাটারদের দারুণ ছন্দময় দিনে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯৩ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে ৬ ওভার এক বল বাকি রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন ফারজানা হক পিংকি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন শারমিন আক্তার সুপ্তা। এ ছাড়াও ৪০ রান করেছেন অধিনায়ক জ্যোতি।

টস জিতে ব্যাট করতে এসে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। চতুর্থ ওভারে সুলতানা খাতুনের কিছুটা থেমে যাওয়া ডেলিভারিতে মিড উইকেটে ক্যাচ দেন ওপেনার গ্যাবি লুইস।

১১তম ওভারে এসে প্রথম বলে আরেক ওপেনার সারাহ ফোর্বসকে এলবিডব্লিউ করেন নাহিদা আক্তার। তৃতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন এমি হান্টার ও ওর্লা প্রেন্ডারগাস্ট। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। ৯১ রান যোগ করতে দুজন মিলে খেলেন ১৪৪ বল। শেষ দিকে ছোট ছোট ইনিংসে দলকে লড়াইয়ের পথে নিয়ে যায় আইরিশরা। যদিও সিরিজ সমতায় ফিরতে তা যথেষ্ট নয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions