শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রয়টার্সের প্রতিবেদনে উদ্ধৃত করা সেই পুলিশ কর্মকর্তাকে বদলি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৪০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভকালে কুপিয়ে হত্যা করা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উদ্ধৃত করা সেই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী খানকে অভ্যন্তরীণ বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের এই উপ–পুলিশ কমিশনারকে (ডিসি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের উপ–পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। তাঁর স্থলে পদায়ন করা হয়েছে বন্দর বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানাকে। নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে অভ্যন্তরীণ এই রদবদল করা হয়। গত মঙ্গলবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও তার আশেপাশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত ‘ one killed in Bangladesh as Hindu protesters clash with police শিরোনামে একটি প্রতিবেদনে মোহাম্মদ লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে বক্তব্য ছাপানো হয়। যদিও বুধবার এক বিবৃতিতে তার সঙ্গে কথা না বলেই এ বক্তব্য ছাপানো হয়েছে বলে জানিয়েছে সিএমপি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions