শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

শেখ মুজিব দেশে ফ্যাসিবাদের জনক : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২১৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- শেখ মুজিবুর রহমান দেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছেন বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না। তারা ফ্যাসিবাদী দল।’

শনিবার (২৩ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল ময়দানে বিএনপির এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭২-৭৫ সাল পর্যন্ত প্রথম ফ্যাসিবাদের অবতারণা করেন সেই শেখ মুজিব, যাকে মানুষ অন্ধভাবে বিশ্বাস করেছিল।
আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, বরং তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি ক্যামিস্ট্রিতে গণতন্ত্র নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১৬ বছরে তারা অসংখ্য বিএনপি নেতাকর্মীদের গুম করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পুলিশকে ব্যবহার করেও তারা হত্যা করেছে।
গায়েবি মামলা দেওয়া হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়।’

সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনিক নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘দমন-পীড়ন, নির্যাতনের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচার রূপ নিয়েছিল আওয়ামী লীগ, শেষে জনগণের রোষে তারা দেশ থেকে পালিয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions