শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটির নানিয়ারচরে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩২৯ দেখা হয়েছে

নানিয়ারচর:- রাঙ্গামাটির নানিয়াচরে অবৈধভাবে দীর্ঘদিন যাবত পাহাড় কেটে মাটি বিক্রি করে চলছে নানিয়ারচর বুড়িঘাটে ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. জামাল। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে গোপনে বহুদিন যাবত তার এই পাহাড়টি কেটে মাটি বিক্রি করে পাহাড় ধ্বংস করে দিয়েছে। নানিয়ারচরের ইসলামপুর গ্রামের এই পাহাড়টি দীর্ঘদিন যাবত কাটার ফলে পাহাড়ের অর্ধেক এখন খোলা মাঠে পরিণত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী জানায়, দীর্ঘদিন যাবত এই পাহাড়টি কাটা হচ্ছে। পাহাড়টির মালিক মো. জামাল নিজেই এই পাহাড়ের মাটি বিক্রয় করছে বিভিন্ন মাধ্যমে।

স্থানীয়দের সুত্রে জানা যায়, সম্প্রতি নানিয়ারচর বাজার গ্রামীণ ব্যাংকের পিছনের এলাকায় সুধাকর চাকমার ভবন নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক আকারে মাটি ভরাট করা করা হচ্ছে। মো. জামালের পাহাড়ের মাটি এনে সুধাকর চাকমা ভবনের মাটি ভরাট করা হচ্ছে।

রবিবার ভোর বেলা গিয়ে দেখা যায়, মো. জামালের পাহাড় থেকে মাটি কেটে ট্রাকে ভর্তি করা হচ্ছে। ব্যবসায়ী মো. রুস্তমের বরাতে সুধাকর চাকমার ভবন নির্মাণে মাটি ভরটের কাজের জন্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে মাটি।

এ বিষয়ে পাহাড়টির মালিক মো. জামালের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও ব্যবসায়ী মো.-রুস্তম রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির বিষয়টি স্বীকার করেছেন।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিমুল এহসান খান জানায় অবৈধভাবে পাহাড় কাটার জন্য নানিয়ারচর উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা রেখে চলছে। এই বিষয়ে নানিয়ারচর থানাকে আমি অবগত করেছি। বিষয়টি তিনি দেখছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions