শিরোনাম
সংরক্ষিত আসনে আলোচনায় বিএনপি’র অর্ধশতাধিক নারী নেত্রী পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে : মীর হেলাল রাঙ্গামাটিতে শহীদ বেধীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত বেড়ে ১২ খাগড়াছড়িতে মাতৃভাষায় পাঠদান ৯ বছরেও সফল হয়নি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ, আলোচনায় যারা মন্ত্রী দীপেন দেওয়ানের কাছে পাহাড়ের মানুষের প্রত্যাশা জুডিসিয়াল সার্ভিস ছেড়ে রাজনীতিতে এসে প্রথমবারেই মন্ত্রী দীপেন দেওয়ান শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

নোয়াখালী থেকে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২০৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর কমিটির শিক্ষা ও পাঠচক্র সম্পাদক কবির আহমেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টায় বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ান পোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কবির আহমেদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের এসএম রহমত উল্লাহর ছেলে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার এজাহাভুক্ত আসামি এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ব্যক্তিগত সহকারী ছিলেন বলে জানা গেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামির বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলার বিষয়ে জানতে পেরেছি। দুটি মামলাতেই তিনি এজাহাভুক্ত আসামি। আমরা সংশ্লিষ্ট থানায় তার বিষয়ে আরও খোঁজখবর নিচ্ছি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions