শিরোনাম
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

দ্বিতীয় স্বাধীনতায় আধিপত্যবাদ বিস্তার করতে না পারে সতর্ক থাকতে হবে: মণি স্বপণ দেওয়ান

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দ্বিতীয় স্বাধীনতায় আধিপত্যবাদ যাতে আর প্রভাব বিস্তার করতে না পারে সেই ব্যাপারে নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটি জেলা বিএনপির আয়োজনে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এ উপমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সাম্প্রাদায়িক অপশক্তি বাসা বেঁধেছে। যারা পর্দার অন্তরালে ষড়যন্ত্রে নেমেছে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে। আগামীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করবে।

এর আগে দিবসটি উপলক্ষ্যে রাঙ্গামাটি পৌরসভা থেকে দ্বিতীয় স্বাধীনতায় আধিপত্যবাদ বিস্তার করতে না পারে সতর্ক থাকতে হবে: মণি স্বপণ দেওয়া শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠননিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ দলটির জেলা-উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions