শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ওয়ারড্রবের ভেতর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৪১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাপ্তাই উপজেলা শাখার সাবেক সভাপতি এম নূর উদ্দীন সুমনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই বিউবো ফুলবাগানের ভাড়া বাসা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলা, নাশকতা, ও ভাঙচুর করাসহ অরাজকতা সৃষ্টিতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ (ওসি) জানান, গ্রেফতার এম নূর উদ্দীন সুমন কাপ্তাই পিডিবি ফুলবাগান এলাকার একটি বাসাতে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসার একটি ওয়ারড্রবের ভিতরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, আসামি সুমনের বিরুদ্ধে নাশকতা, হামলা, অরাজকতা এবং শিক্ষার্থীদের ওপর মারধর করার মতো অভিযোগ থানায় মামলা রয়েছে। আসামিকে বুধবার বিকাল ৪টায় রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions