শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হত্যা মামলার আসামীসহ ৪ জন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে হত্যা মামলার আসামীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন, কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড, কোব্বাতের ঘোনা এলাকার মোঃ আলী পাটোয়ারীর ছেলে মোঃ সোহেল পাটোয়ারী (২৯) এবং সোহেল এর বড় ভাই মো: সোহাগ(৩১)।

এছাড়া অভিযানে কেপিএম বাদশা মাঝির ঘোনা এলাকার মো: আহম্মদ আলীর ছেলে মো: আলী আকবর জিসান এবং কাপ্তাই নতুনবাজার ঢাকাইয়া কলোনির মোঃ আশরাফ এর ছেলে জিআর-২৪/২৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ ফারুক(২১) কে’ গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ এর পৃথক ২টি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি মো মাসুদ।

পুলিশ জানান, গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০ টায় থানার ওসি মো: মাসুদ এর নেতৃত্বে থানার পুলিশ ফোর্স কেপিএম ফকিরাগোনা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় স্থানীয় জনগণ কর্তৃক গণধোলাইয়ের স্বীকার কাপ্তাই থানার হত্যা মামলার আসামী মো: সোহেল পাটোয়ারী এবং তাঁর বড় ভাই মো: সোহাগ কে গ্রেফতার করা হয়। এছাড়া একইদিন রাত ১১ টায় কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সোহেল এর সহকর্মী মো: আলী আকবর জিসানকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২ টার পর থানার এএসআই হ্লাইসিং মং মারমা সঙ্গীয় ফোর্সসহ জিআর-২৪/২৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ ফারুক(২১) কে কাপ্তাই নতুনবাজার এলাকা হতে গ্রেফতার করেন।

আসামীদেরকে শনিবার (২৬ অক্টোবর) রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions