শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

অস্ত্রসহ মহিলা লীগ নেত্রী রুপা আটক

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৬২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগ নেত্রী রুপা খাতুনকে অস্ত্রসহ আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ এয়ারগান, একাধিক পাসপোর্ট ও জমি বিক্রির নগদ সাড়ে ৭ লাখ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে চুয়াডাঙ্গা শহরের তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আমাদের জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার কাছ থেকে একটি এয়ারগান, একটি হাঁসুয়া, একটি বঁটি, কয়েকটি পাসপোর্ট ও খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।

তিনি বলেন, মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে রুপার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়াও রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা, একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সেগুলোর তদন্ত চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions