শিরোনাম
বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া

সচিবালয় থেকে ৫৩ শিক্ষার্থী আটক

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- এবারের এইচএসসির ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৩ জন শিক্ষার্থীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে সচিবালয়ের নিরাপত্তায় বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের সব গেট বন্ধ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে শুরু করেন। তারা অবিলম্বে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা।
বিক্ষোভে শখানেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সচিবালয়ে ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

পরে সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে ৫৩ জন শিক্ষার্থীকে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত রবিবার একই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন এইচএসসিতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা বোর্ডের ভেতর ঢুকে হামলাও চালান। ভাঙচুর করেন বোর্ড চেয়ারম্যানের রুম।

গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions