শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৪০৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ (এক্স)-এ এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।

নিহতরা হলেন- উখিয়ার ক্যাম্প-১৭ (এক্স), ব্লক-১০৪ এর বাসিন্দা আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) এবং মেয়ে আসমা বেগম (১৫)।

ওসি জানান, সোমবার সকালে উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ (এক্স), ব্লক-এস/৪ এবং বি/৬ এ দুর্বৃত্তরা আক্রমণ চালায়। প্রায় ১৫-২০ জনের অজ্ঞাত সন্ত্রাসী দল ঘরে ঢুকে তিনজনকে গুলি করে। এতে আহাম্মদ হোসেন ও তার ছেলে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় মেয়ে আসমা বেগমকে প্রথমে ক্যাম্পের হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই তার মৃত্যু ঘটে।

ওসি আরও জানান, নিহতরা ক্যাম্প-১৭ থেকে এসে অস্থায়ীভাবে ক্যাম্প-২০ তে একটি শেড তৈরি করে বসবাস করছিল।

এ ঘটনার পর এপিবিএন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions