শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

শৃঙ্খলা ভঙ্গ করলে বহিস্কারের হুশিয়ারি–ওয়াদুদ ভূইয়া

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২১৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া নেতাকর্মীদের জনগণের সাথে ভালো ব্যবহার করার পরামর্শ দিয়ে বলেন, সামনে নির্বাচনকে মাথায় রেখে নেতাকর্মীদের জনগণের দোড় গোড়ায় যেতে হবে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে বহিস্কার করে হাতে কাগজ ধরিয়ে দেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নবগঠিত রামগড় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করতে আসলে এমন হুশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, কোন অবস্থায় পাহাড়ি-বাঙালির সম্প্রীতি নষ্ট করা যাবে না। পার্বত্য অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পাহাড়কে অশান্ত করে আওয়ামী লীগের প্রেত্মারা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী ও হাফেজ আহমেদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions