শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ

রাঙ্গামাটিতে কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২২২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এতে দৈনিক কালবেলা রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মিশু দে’র সঞ্চালনায় শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙ্গামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)এর সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী।

অনুষ্ঠানে চ্যানেল আই রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের রাঙ্গামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, দৈনিক বর্ণিক বার্তার রাঙ্গামাটি প্রতিনিধি প্রান্ত রনি, দেশ টিভির রাঙ্গামাটি প্রতিনিধি মিশু মল্লিক, দৈনিক পার্বত্য চট্টগ্রামের আলোকচিত্রী তৌসিফ মান্নানসহ রাঙ্গামাটি জেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, কালবেলা পত্রিকা দুই বছরে পাঠকের মন জয় করেছে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরেছে যা সরকারের বিভিন্ন মহলে নজরে এসেছে এবং কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। কালবেলার এই জনমুখী লিখনী অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions