শিরোনাম
বান্দরবানের থানচিতে প্লাস্টিক বর্জন করে দেশীয় কুটির শিল্প রক্ষার আহ্বান পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন ওয়াদুদ ভূইয়া ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, লাইভে এসে যা বললেন আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সরাসরি রাজনীতিতে যুক্ত নয় শেখ রেহানা- দ্য ওয়ালকে শেখ হাসিনা আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১ বিরোধী দলের উসকানিতে পা দেবে না বিএনপি,মোকাবিলা করবে কৌশলে ধর্মীয় ইস্যুতে সরব, রাজনীতিতে সতর্ক থমকে নতুন ইসলামি জোট,হেফাজতে ইসলাম কোন পথে খারকিভে ১৭০০ ইউক্রেনীয় সেনাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী! ছড়িয়ে পড়া ‘বিয়ের তারিখ’ নিয়ে মুখ খুললেন পূজা চেরী

বান্দরবানের আলীকদমে সীমিত পরিসরে পালিত হবে প্রবারণা উৎসব

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩৯৬ দেখা হয়েছে

বান্দরবান:-বান্দরবানের আলীকদমে ঐতিহ্যবাহী ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ বা প্রবারণা উৎসব এ বছর সীমিত আকারে পালন করার সিদ্ধান্ত নিয়েছে উৎসব উদ্‌যাপন পরিষদ। প্রতিবছর চার দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকলেও, পাহাড়ে সাম্প্রতিক পরিস্থিতির কারণে এবার দু’দিন ব্যাপী সীমিত পরিসরে উৎসব পালনের সিদ্ধান্ত হয়েছে। উৎসবের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এ বছর বাদ পড়েছে।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, তিন মাসের বর্ষাবাস শেষে মারমা সম্প্রদায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এই উৎসব পালন করে। কথিত আছে, গৌতম বুদ্ধ এই আশ্বিনী পূর্ণিমায় মাথার চুল আকাশে উড়িয়েছিলেন, যা স্মরণে বৌদ্ধরা ফানুস বাতি উড়িয়ে থাকেন।

মাতামুহুরি অনথালয় শিশু সনদ পরিচালক ও মংপাখই হেডম্যান পাড়ার বিহার অধ্যক্ষ ভদন্ত উ-উইচারা মহাথের ভান্তে বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির কারণে এবছর ফানুস উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। তবে ধর্মীয় আচার অনুষ্ঠান সীমিত আকারে পালিত হবে।

উৎসব উদযাপন কমিটির সভাপতি অংহ্লাচিং মার্মা জানান, এবছর উৎসবের কর্মসূচি কমানো হয়েছে এবং ফানুস উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

দু’দিনব্যাপী এই উৎসবে কল্প জাহাজ নিয়ে মাতামুহুরী নদীতে বিসর্জন দেয়া হবে, যা প্রবারণা পূর্ণিমার অন্যতম আকর্ষণ। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions