শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক শৈফু খিয়াং এর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ক্রীস্টিয়ান হাসপাতালের পাশে অবস্থিত খাঁন সাহেবের মাজারের পানির পাম্পের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী শৈফু খিয়াং (৬০) ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের তোন খিয়াং এর পুত্র বলে জানান ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল চাকমা। তিনি পেশায় কারেন্ট এর মেকানিক।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২ টার কিছু সময় পড় এই ঘটনা ঘটে বলে জানান ইউপি সদস্য জুয়েল চাকমা।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং জানান, দুপুর আড়াইটার দিকে শৈফু খিয়াংকে হাসপাতালে আনা হলেও এর আগে উনার মৃত্যু হয়।

কাপ্তাই থানার ওসি মো: মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পাবার পর পুলিশ হাসপাতালে যান। এই ব্যাপারে থানায় অপমৃত্য মামলা দায়ের করা হবে এবং লাশের ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions