শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

‘সব পাখি ঘরে ফেরে, আমি বাদ যাবো কেন’

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। বর্তমানে চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা এবার নিজের মনের একটি সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ্যে আনলেন। স্মৃতি বিজড়িত নেত্রকোনায় বাকি জীবন পার করার আকাঙ্ক্ষার কথা সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। সেখানে ন্যান্‌সি লিখেন, আমার জন্ম দাদাবাড়ি এলাকা নড়াইল জেলায়। কিন্তু আমার স্কুল জীবন কেটেছে নেত্রকোনায়। আব্বা আম্মাকে নেত্রকোনা সদর গোরস্থানে দাফন করা হয়েছে। তাই ভাবছি বাকি জীবনটা কাটানোর জন্য নেত্রকোনার ছোটগাড়া এলাকায় মা’র কাছ থেকে পাওয়া জমিতে ছোট্ট একটা টিনের ছাদ দেয়া বাড়ি বানাবো। টিনের চালে বর্ষাকালে বৃষ্টির শব্দ শুনে, সকালে নিজ হাতে করা বাগানে ঘুরে টানা বারান্দায় বসে গরম এক মগ চা-নাস্তা খেয়ে, বিকাল বেলা ভাত, ঘুম দিয়ে উঠে সন্ধ্যায় গানের আসর জমিয়ে রাতের নিস্তব্ধতা উপভোগ না করে মরে গেলে বিরাট আফসোস রয়ে যাবে।
মাঝে মধ্যে দু-একদিনের জন্য রাজধানীর বুকে হয়তো আসবো কিন্তু ফিরে যাবো নেত্রকোনাতেই। সব পাখি ঘরে ফেরে, আমি বাদ যাবো কেন! পরামর্শ চেয়ে ন্যান্‌সি আরও লিখেন, ছোট্ট দুই রুমের একটা একতলা বাড়ির ডিজাইন কেমন হতে পারে সে ব্যাপারে কারও কোনো ধারণা থাকলে মন্তব্যের ঘরে লিখুন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions