শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

লাগবে না জিডির কপি, ফি দিয়েই তোলা যাবে হারানো এনআইডি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৫৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নতুন করে তুলতে আর লাগবে না সাধারণ ডায়রির (জিডি) কপি। আগামী এক সপ্তাহ পর ডিজির কপি ছাড়া সরাসরি অনলাইন থেকে হারানো এনআইডি পুনঃমুদ্রণ করা যাবে। এক্ষেত্রে বিকাশ থেকে অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিলেই কার্ড তোলা যাবে বলে জানিয়েছেন এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম।

তিনি বলেন, আমরা বর্তমানে সফটওয়্যারের কাজ করছি। আগামী এক সপ্তাহ পর জিডির কপি ছাড়াই সরাসরি অনলাইন থেকে এনআইডি তোলা যাবে। এই প্রস্তাবটি সচিব স্যার অনুমোদনের পর এনআইডি উইং থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, এনআইডি সেবাকে সহজ করার জন্য নীতিগত সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণের ক্ষেত্রে সেবা গ্রহীতাদের জিডির কপি দেওয়ার নির্দেশনা উঠে যাবে। কারণ জিডি করতে সেবা গ্রহীতাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। মূলত এজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions