শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৫

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২১২ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে সামপ্রতিক সহিংসতার সময় কেএসটিসি নামে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুরের মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন লুৎফুর রহমান, নূর মোহাম্মদ, ইসলাম হোসেন, শাহজাহান ও মো .কামরুল। গতরাতে খাগড়াছড়ি সদরের শালবন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

১ অক্টোবর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই সহিংসতার ঘটনা ঘটে। ঘটনার পর ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কল্যানী চাকমা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ১ অক্টোবর সহিংসতা চলাকালে জেলা শহরের কল্যাণপুর এলাকার কেএসটিসি নামে ডায়াগনস্টিক সেন্টার ও ভাঙচুর ও লুটের ঘটনায় মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions