শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারল না বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২২৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রথম ম্যাচে স্কটিশদের বিপক্ষে ১১৯ রান করেই জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। গতকাল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ১১৯ করলেই জিতে যেত বাংলাদেশ। কিন্তু মেয়েদের ক্রিকেটে স্কটল্যান্ড আর সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মধ্যে যে বিস্তর ফরাক, বাংলাদেশকে ২১ রানে হারিয়ে সেটাই দেখালেন হিথার নাইট, সোফি একলেস্টনরা।

শারজায় টস জিতে ব্যাটিং বেছে নিয়ে ৭ উইকেটে ১১৮ রান তোলে ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ ২০ ওভার খেললেও ৭ উইকেটে ৯৭ রানের বেশি তুলতে পারেনি।

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি জ্যোতিদের। দলীয় ১৭ রানে দুই ওপেনার সাথি রানী (৭) ও দিলারা আক্তারকে (৬) হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে জুটিতে এই জোড়া ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা অবশ্য করেছিলেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। কিন্তু ব্যক্তিগত ১৫ রানে জ্যোতি আউট হয়ে ভাঙে ৪৪ বলে গড়া দুজনের ৩৫ রানের জুটি। ইনিংসের ১২ তম ওভারে অধিনায়কের বিদায়ের পরের ওভারেই লিনসি স্মিথের শিকার হয়ে স্বর্ণা আক্তার (২) ফিরে গেলে বিপাকে পড়ে বাংলাদেশ। বাড়তে থাকে আস্কিং রানরেট। যার সঙ্গে মানিয়ে পরের কোনো ব্যাটারই ব্যাট করতে পারেননি। সোবহানা মোস্তারি ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন। ৪৮ বরে খেলা তাঁর ইনিংসটিতে আছে ১টি চার ও ১টি ছয়। ২টি করে উইকেট নেন লিন্ডসি স্মিথ (২ / ১১) ও চার্লি ডিন (২ / ২২)।

এর আগে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডকে দুই ওপেনার মারিয়া রাউচিয়ার ও ড্যানি ওয়াট-হজ ৪৮ রানের দারুণ এক সূচনা এনে দেন। অবশ্য শুরুতেই বাউচিয়ারকে ফেরানোর আরেকটি মোক্ষম সুযোগ পেয়েছিলেন মারুফা। ইনিংসের পঞ্চম ওভারে রাবেয়া খান ক্যাচ ফেলে দেন ইংলিশ ব্যাটারের। রাবেয়া অবশ্য সেটির প্রায়শ্চিত্ত ঠিকই করেছেন, দুই ওভার পরই বাউচিয়ারকে (২৩) ফিরিয়ে দিয়ে।

তাতেই শ্লথ হয়ে আসে ইংলিশদের রানের চাকা। ৭ ওভার শেষে তাদের স্কোর ৫০ / ১, রানরেট ৭.১৪। আরও ৬ ওভার পর ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ / ৮১, রান রেট ৬.২৩। বাংলাদেশকে দ্রুত লড়াইয়ে ফেরান স্পিনাররা। ১১৮ রান করতে ইংলিশরা যে ৭ উইকেট হারিয়েছে তার পাঁচটিই নিয়েছেন স্পিনাররা। ২ উইকেট নিয়েছেন পেসার রিতু মনি। সমান ২ উইকেট করে নিয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions