শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

অক্টোবরে রাঙ্গামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে না যেতে প্রশাসনের অনুরোধ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি: অনিবার্য কারণবশত পর্যটকদের আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসন।

রোববার (৬ অক্টোবর) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তা এবং যানমালের ক্ষতি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রশাসন এক জরুরি সভার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর থেকে একটানা সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে আসছিল জেলা প্রশাসন। এবার পুরো জেলায় পর্যটকদের ভ্রমণে বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতা ছড়ায়। এতে চারজন নিহত ও অনেকে আহত হওয়ার ঘটনা ঘটে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions