শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পাহাড়ি-বাঙালি সবাই বাংলাদেশি: রাঙ্গামাটিতে সাবেক এমপি শাহজাহান

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- জামায়াতের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি- বাঙালি আমরা সকলে বাংলাদেশি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলে মিলে মিশে কাজ করবো।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে রাঙ্গামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক সংসদ সদস্য আরও বলে, যারা সম্প্রীতি নষ্ট করে তারা দেশ প্রেমিক নয়। জামায়াত পাহাড়ে সম্প্রীতি রক্ষায় অতীতে কাজ করেছিলো বর্তমানে কাজ করে যাচ্ছে।

জামায়াতের এ নেতা বলেন, ফ্যাসিস্ট সরকার জামায়াত-শিবিরকে নিকৃষ্ট সংগঠনে পরিণত করতে চেয়েছিলো। জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছিলো। কিন্তু পতনের এক ঘণ্টার মধ্যে তারা নিকৃষ্ট সংগঠনে পরিণত হয়েছে। তিনি এসময় জামায়াত- শিবির কর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।

লংগদু উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক আবদুল আলিম, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গির আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনছুরুল হক, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, রাঙ্গামাটি পৌর জামাতের আমির আব্দুল সালাম এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম সানি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions