শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পার্বত্য অঞ্চলে জাতিগত সংঘাত নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ দেখা হয়েছে
oplus_0

খাগড়াছড়ি :- পার্বত্য অঞ্চলে সব ধরনের জাতিগত সংঘাত নিরসন এবং সকল জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবিতে সাংবাদিক সম্মেলন হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার ব্যানারে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার,সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ৫ দফা দাবি জানানো হয়।

দ্রুত পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনাসহ সকণ জাতিগত ও সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

দাবিসমূহ:

১. পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জাতি ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

২. সব ধরনের বিচার বহির্ভূত হত্যা বন্ধে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে সংগঠিত সকল বিচার বহির্ভূত হত্যা,দোকানপাট,বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভাঙচুর,অগ্নিসংযোগে জড়িত সকল দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪.পার্বত্য অঞ্চলে আবহমানকাল ধরে প্রচলিত শত শত বছরের জাতিগত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল দেশি-বিদেশি কুচক্রী মহলকে সামাজিকভাবে প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫. পার্বত্য অঞ্চলকে ঝুঁকিমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে এর সকল সীমান্ত এলাকায় সুরক্ষা বৃদ্ধি ও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করতে হবে।

এ সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার পক্ষে বক্তব্য রাখেন মো. আমিনুল ইসলাম,মো রাকিব মনি ইফতি, এস এম শাহ নেওয়াজ, মো. আনিসুর রহমান রনিসহ আরও অনেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions