শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান সেনাবাহিনীর

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৮৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। বুধবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন এর কনফারেন্স রুমে বাঙালি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় তিনি আরো বলেন ,”মঙ্গলবার খাগড়াছড়ি টেকনিক্যাল কলেজের শিক্ষক আবুল হাসনাত মো. সোহেলকে ধর্ষণের অভিযোগে পাহাড়ি দুর্বৃত্ত কর্তৃক পিটিয়ে হত্যা করার ঘটনায় খাগড়াছড়ি জেলায় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ফলে সাম্প্রতিক সময়ে দুটি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও দাঙ্গার জন্ম দিয়েছে।”

সংঘাত ও সংঘর্ষ এড়ানোর জন্য বলেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন , ঘটনার প্রেক্ষিতে পাহাড়ি নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলেছেন এবং তারা উক্ত ঘটনার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দোষীব্যক্তিদের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

প্রসঙ্গত গতকাল দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে একই প্রতিষ্ঠানের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে পাহাড়ী শিক্ষার্থী ও বহিরাগতরা। এ ঘটনার জেরে বিকেল থেকে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় পাহাড়ী বাঙালীর মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions