শিরোনাম
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর রাঙ্গামাটির লংগদুতে এ্যাম্বুলেন্স ড্রাইভারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ রাঙ্গামাটি উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান রাঙ্গামাটিতে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন, স্বস্তি স্থানীয়দের কক্সবাজারে বিএনপি অফিসে আগুন ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

সেনাবাহিনীর পর এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমানবাহিনী

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ সেনাবাহিনীর পর এবার নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদেরও সারা দেশে আগামী দুই মাসের (৬০ দিন) জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী আগামী দুই মাসের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমমর্যাদার) কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা আইন ও অপরাধ সম্পর্কে ক্ষমতা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরীর কাছে জানতে চেয়ে খুদে বার্তা পাঠানো হয়। ফিরতি বার্তায় পরিচালক বলেন, এ ব্যাপারে আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions