রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২২৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত এ এস এম কফিল উদ্দিনকে র‍্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে।
এই দায়িত্বপ্রাপ্ততা হাতে তুলে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
পদোন্নতি প্রাপ্ত এ এস এম কফিল উদ্দিনের র‍্যাংক ব্যাজ পরিধানের পর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন,পুলিশ সদস্যদের দায়িত্বের সঙ্গে দেশ ও জনগণের প্রতি কর্তব্য অবিচ্ছেদ্যভাবে জড়িত। পদোন্নতি শুধু মর্যাদার নয়, এটি দায়িত্বের প্রতীক। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে।


উক্ত অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম উপস্থিত ছিলেন। তারা পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় তাদের অবদানের প্রতি গুরুত্বারোপ করেন।
পুলিশ বিভাগ বলেছে, র‍্যাংক ব্যাজ পরিধানের মাধ্যমে সদস্যদের মনোবল বৃদ্ধি করা হয় এবং তাদের দায়িত্ব পালনকে আরও পেশাদার ও দায়িত্বশীল করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, জেলা পুলিশ বিভাগের সদস্যদের মধ্যে নিয়মিত প্রশিক্ষণ ও পদোন্নতি প্রদানের মাধ্যমে পেশাদারিত্ব বৃদ্ধি, দায়িত্বশীলতা ও জনসেবা মান উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় এই পদোন্নতি অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ বিভাগের শৃঙ্খলা ও জনগণের সেবা আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions