শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

পার্বত্যাঞ্চলে সহিংসতার ঘটনায় তদন্ত প্রতিনিধি দল রাঙ্গামাটিতে

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্ত কমিটি। সোমবার সকালে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির বনরূপা বাজার, বনরূপা মসজিদ, মৈত্রী বিহার পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে এসময় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। পরে তারা রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ কার্যালয়ে পাহাড়ি ও বাঙালি নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানান তারা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, ঘটনার সাথে জড়িতদের তথ্য সংগ্রহ, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারকে জানানো, ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটার সুপারিশ করাসহ আগামী ১৪ দিনের মধ্যে সরকারকে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়িতে চুরির অভিযোগে মামুন নামের এক যুবকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অনেকে আহত হন। ঘটনা তদন্তে ২৬ সেপ্টেম্বর সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।

জানা গেছে, ১৪ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions