শিরোনাম
রাঙ্গামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন,দুর্ভোগে প্রায় দুই লাখ মানুষ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন রাঙ্গামাটিতে শ্মাশানের ঝোপ থেকে এক নবজাতক জীবিত কণ্যা শিশু উদ্ধার রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী

রাঙ্গামাটির ৪৪ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটিতে এ বছর ৪৪ টি মণ্ডপে শারদীয় দুর্গােৎসব অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এই সভার সভাপতিত্বে করেন।

সভায় বলা হয়, আগামী ৯ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির ১০ উপজেলায় শারদীয় দূর্গােৎসব অনুষ্ঠিত হবে। পূজা শেষ হবে আগামী ১৩ অক্টোবর।

পূজা সুষ্ঠু ভাবে শেষ করতে আনসার, বিজিবি,পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

পাশাপাশি পূজামণ্ডব এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং সরকারের নির্দেশনা মেনে রাত ১০টায় পূজা শেষ করার করার জন্য সভায় জানানো হয়।

এসময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, রাঙ্গামাটি আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা জামাতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সহ সেক্রেটারি মনসুরুল হক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় বিভিন্ন উপজেলা থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অনলাইনে যুক্ত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions