শিরোনাম
ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার–সংসদে প্রধানমন্ত্রী ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ স্ক্যাবিস,► ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে মানুষ ► হোস্টেল গণরুম বস্তি পোশাকশিল্প এলাকা ঝুঁকিতে পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত বিএনপির ২২ লাখ নেতা-কর্মীর নামে এখনো ২৭ হাজার মামলা যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনায় অনন্য উদ্যোগ হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের সংসদে ১০টি সংসদীয় কমিটি গঠন

‘অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করবো’

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান-২০২৩ এ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মূল্যায়নপূর্বক পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য ১৩ সদস্যের ‘জুরি বোর্ড’ পুনর্গঠন করা হয়েছে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা সম্প্রতি প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে গঠিত জুরি বোর্ডে স্থান পেয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। গত সরকারের আমলে নানাভাবে উপেক্ষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ কণ্ঠশিল্পী। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে স্থান পেলেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এ বিষয়ে ন্যান্‌সি বলেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। ভীষণ সম্মানিতও বোধ করছি। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে যারা আমাকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেছেন। একইসঙ্গে দেশবাসীর কাছে দোয়া চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করবো, এতটুকু বলতে পারি। আমি বিশ্বাস করি যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সার্বিকভাবে এটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। এদিকে জুরি বোর্ডে অন্যদের মধ্যে আছেন- গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম প্রমুখ। উল্লেখ্য, নীতিমালা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করে জুরি বোর্ড
আগামী দুই(২) মাসের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions