শিরোনাম
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর রাঙ্গামাটির লংগদুতে এ্যাম্বুলেন্স ড্রাইভারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ রাঙ্গামাটি উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান রাঙ্গামাটিতে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন, স্বস্তি স্থানীয়দের কক্সবাজারে বিএনপি অফিসে আগুন ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

লে. জেনারেল মুজিব বরখাস্ত, লে. জেনারেল সাইফুল বাধ্যতামূলক অবসরে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত ও ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সাবেক কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার এ দুই সেনা কর্মকর্তার বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান এক সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক ছিলেন। আর্টডকে দায়িত্ব পাওয়ার আগে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন তিনি। এই সেনা কর্মকর্তা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন।

অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম একসময় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। সরকার পতনের পর সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। সেনাবাহিনীতে তার সর্বশেষ পোস্টিং ছিল ন্যাশনাল ডিফেন্স কলেজে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions