শিরোনাম
কক্সবাজারে বিএনপি অফিসে আগুন ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে : র‌্যাব মহাপরিচালক রাঙ্গামাটি সদর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ,তদন্ত ছাড়াই তড়িঘড়ি স্ট্যান্ড রিলিজ, প্রশ্নের মুখে প্রশাসন মন্ত্রীদের দলীয় কার্যালয়ে বসতে হবে দুইদিন,তদবিরে কড়াকড়ি রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে ১৭ জন আটক স্থল অভিযান হলে কোনো শত্রুসেনাই যেন জীবিত না ফেরে,কমান্ডারদের ইরানি সেনাপ্রধান কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম,আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ হরমুজ প্রণালি সচল করতে ৪০ দেশ একজোট, নেই যুক্তরাষ্ট্র

ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লি ও ঢাকা সফর করবেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। দুই দেশ সফরের সময় ডোনাল্ড লু ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বিকাশে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।

সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্যই মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আসন্ন ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়েই আলোচনা হবে। তারা অল্প সময়ের জন্য আসছেন, তবে সবগুলো বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করব, তাদের সঙ্গে যে বিষয়গুলো আছে, সেগুলো এগিয়ে নিতে।

এর আগে গত মে মা‌সে মা‌র্কিন এক‌টি প্রতি‌নি‌ধি দলের স‌ঙ্গে ঢাকা সফর ক‌রে‌ছি‌লেন ডোনাল্ড লু।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions