শিরোনাম
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৮৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:-দীঘিনালায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাজমুল হাসান রিজভী এবং এ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এম এ মোমেন শিহাব।

এ সময় ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়, হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবলাখালী শান্তিপুর উঁচ বিদ্যালয় এবং কবাখালী কিন্ডারগার্টেন স্কুলে আশ্রয় নেয়া তিনশত পঞ্চাশ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

এছাড়া ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

অন্যদিকে বিভিন্ন এলাকায় পানিবন্দি তিন শতাধিক বিশ জন পাহাড়ি ও বাঙালিদের উদ্ধার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions