শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

ভেঙে দেওয়া হলো বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা কমিটি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৯৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভেঙে দেওয়া হয়েছে দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার কমিটি। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা দেওয়া হলো যে, জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা তার মনোনীত প্রতিনিধি, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতির দায়িত্ব প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহিরুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, দেশের সব বেসরকারি স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতিকে অপসারণ করা হয়েছে।

তিনি বলেন, তবে কমিটির অন্যান্য সদস্য নিজ নিজ পদে বহাল থাকবেন। জেলা পর্যায়ে জেলা প্রশাসন ও জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর পর্যায়ে বিভাগীয় কমিশনার ও বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions