শিরোনাম
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর রাঙ্গামাটির লংগদুতে এ্যাম্বুলেন্স ড্রাইভারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ রাঙ্গামাটি উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান রাঙ্গামাটিতে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন, স্বস্তি স্থানীয়দের কক্সবাজারে বিএনপি অফিসে আগুন ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

‘আয়নাঘর’ থেকে মুক্তি পেলেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৬৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা কথিত ‘আয়নাঘর’ থেকে মুক্তি পেয়েছেন।

বুধবার (৭ আগস্ট) দুপুরে তাকে চট্টগ্রামে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমাদের কর্মীরা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কার্যালয়ে প্রতিনিয়ত যাচ্ছেন। যেহেতু সেখানে গুম হওয়া লোকেরা ছাড়া পাচ্ছে। সর্বশেষ আজকে আমাদের এই মাইকেল চাকমার মুক্তির জন্য আমাদের কর্মীরা সেখানে উপস্থিত হয়েছিল। তখন আমরা জানতে পারি যে ওখান থেকে একটা ইউনিট চট্টগ্রামে আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে মাইকেল চাকমাকে হস্তান্তর করেছে।

মাইকেল চাকমা পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক ও শ্রমজীবী ফ্রন্টের (ইউডব্লিউডিএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। এরপর থেকে তাঁর কোনো হদিস মেলেনি। মাইকেল চাকমাকে উদ্ধার ও মুক্তির দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নানা কর্মসূচি ও তার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। সর্বশেষ ছাত্র-গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions